ধরুন আপনি কয়েক সপ্তাহ বা কয়েক মাস ধরে নিজের ওয়েবসাইটে নিয়মিত কনটেন্ট লিখেছেন। সবকিছু ঠিকঠাক করে একদিন সাহস করে গুগল অ্যাডসেন্সে আবেদন করলেন। তারপর শুরু হলো অপেক্ষা—কবে আপ্রুভাল আসবে, নাকি রিজেক্ট হবে?

এই অপেক্ষার সময়টাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এই সময়েই গুগল আপনার পুরো ওয়েবসাইটকে গভীরভাবে পরীক্ষা করে। কিন্তু বেশিরভাগ মানুষ জানেই না—এই রিভিউ প্রক্রিয়াটি আসলে কীভাবে কাজ করে।

এই আর্টিকেলে আমরা শুধু তথ্য দেব না, বরং বাস্তব অভিজ্ঞতা এবং গভীর বিশ্লেষণের মাধ্যমে বুঝিয়ে দেব গুগল অ্যাডসেন্সের আবেদন  আসলে কীভাবে ধাপে ধাপে সম্পন্ন হয় এবং কী করলে আপনি সহজে আপ্রুভাল পেতে পারেন।

একটি বাস্তব গল্প দিয়ে শুরু করা যাক

রাহিম নামের একজন নতুন ব্লগার তার প্রথম ওয়েবসাইট তৈরি করলো। সে ২০টি ইউনিক আর্টিকেল লিখলো, সুন্দর একটি থিমস ব্যবহার করলো এবং সব প্রয়োজনীয় পেজ তৈরি করলো। তারপর সে গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করলো।

প্রথম তিন দিন কোনো আপডেট নেই। ৫ম দিনে সে দেখতে পেল কিছু গুগল বট তার সাইটে ভিসিট করছে। ৮ম দিনে সে আপ্রুভাল পেয়ে গেল।

অন্যদিকে করিম একই দিনে আবেদন করলেও ২ সপ্তাহ পর রিজেক্ট হলো। প্রশ্ন হলো—কেন এমন হলো? এর উত্তর লুকিয়ে আছে গুগল অ্যাডসেন্স আবেদন রিভিউ প্রসেসের ভেতরে।

গুগল অ্যাডসেন্সের আবেদন করলে রিভিউ কি মানুষ করে নাকি অটোমেটিক?

এই প্রশ্নটা প্রায় সবাই করে। এই প্রশ্নের সোজা উত্তর: গুগল অ্যাডসেন্স আবেদনের রিভিউ পক্রিয়া একটি হাইব্রিড সিস্টেম—এখানে অটোমশন (AI/bot) এবং Human reviewer—দুটোই কাজ করে।

প্রথমে আপনার সাইট বিভিন্ন গুগল বট দ্বারা স্ক্যান করা হয়। যদি সব ঠিক থাকে, তখন একজন হিউম্যান রিভিউয়ার আপনার সাইট দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।

অর্থাৎ, আপনি গুগল এর একাধিক স্তরের পরীক্ষার মধ্যে দিয়ে যান।

ধাপে ধাপে গুগল অ্যাডসেন্স আবেদনের রিভিউ রিভিউ প্রক্রিয়া

এখন আমরা পুরো প্রক্রিয়াটি ভেঙে দেখবো—যেভাবে গুগল আপনার সাইট এনালাইসিস করে।

১. Initial Crawl: Googlebot-এর প্রথম ভিজিট

আপনি আবেদন করার পর প্রথমেই Googlebot আপনার ওয়েবসাইটে প্রবেশ করে। এটি আপনার সাইটের ভিত্তি পরীক্ষা করে।

এখানে যেসব বিষয় চেক করা হয়:

  • সাইট ঠিকভাবে লোড হচ্ছে কি না
  • Server error (500/404) আছে কি না
  • robots.txt ঠিক আছে কি না
  • sitemap পাওয়া যাচ্ছে কি না

এই ধাপেই অনেক সাইট বাদ পড়ে যায়—বিশেষ করে যেগুলোর টেকনিক্যাল সেটআপ ঠিক নেই।

২. Mobile-First Check: মোবাইল অভিজ্ঞতা বিশ্লেষণ

বর্তমানে Google mobile-first indexing ব্যবহার করে। অর্থাৎ আপনার সাইটের mobile version-ই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Google এখানে দেখে:

  • Responsive design আছে কি না
  • Font readable কি না
  • Button clickable কি না
  • Page speed acceptable কি না

একটি ধীর বা ব্রোকেন মোবাইল সাইট মানেই বড় সমস্যা।

৩. Content Depth & Quality Analysis

এটি পুরো প্রক্রিয়ার সবচেয়ে ক্রিটিক্যাল অংশ। গুগল এখানে শুধু দেখে না আপনি কতগুলো পোস্ট লিখেছেন—বরং দেখে আপনার কনটেন্ট কতটা উপকারী। তারা বুঝতে চায়—এই সাইট কি সত্যিই ব্যবহারকারীদের সমস্যার সমাধান করছে?

এখানে যেসব বিষয় বিবেচনা করা হয়:

  • Content কি original?
  • Topic explain করা হয়েছে কি?
  • Thin content আছে কি?
  • Proper formatting (heading, paragraph) আছে কি?

নিম্নমানের কন্টেন্ট থাকলে এখানেই রিজেক্ট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।

৪. Policy & Safety Check: AdsBot-এর কঠোর যাচাই

এই ধাপে Google AdsBot আপনার সাইটকে গুগল পলিসি/গুগল অ্যাডসেন্স পলিসি অনুযায়ী পরীক্ষা করে। এটি বিজ্ঞাপনদাতার নিরাপত্তা নিশ্চিত করার জন্য করা হয়।

চেক করা হয়:

  • Adult content আছে কি না
  • Illegal বা misleading content আছে কি না
  • Copyright issue আছে কি না
  • Malicious code আছে কি না

এই ধাপে ফেইল করলে আপ্রুভ হওয়ার কোনো সুযোগ নেই।

৫. Ad Serving Simulation

এটি গুগলের একটি গোপন প্রসেস। গুগল এখানে আপনার সাইটে অ্যাডস কিভাবে শো হবে তা অনুকরণ করে।

তারা পরীক্ষা করে:

  • Ad placement natural কি না
  • Layout clean কি না
  • Ad code properly load হবে কি না

যদি আপনার সাইটের লে-আউট খুব অগোছালো হয়, তাহলে সমস্যা হতে পারে।

৬. Final Human Review

সবশেষে একজন হিউম্যান আপনার সাইট ম্যানুয়ালি দেখে।

এখানে তারা overall impression দেখে:

  • এই সাইট কি trustworthy?
  • User experience কেমন?
  • Advertiser-friendly কি?

এই ধাপেই চুরান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

রিভিউ করতে কত সময় লাগে?

গুগল অ্যাডসেন্সের আবেদন সাধারণত ২–১৪ দিনের মধ্যে সম্পন্ন হয়। তবে কিছু ক্ষেত্রে ৩–৪ সপ্তাহও লাগতে পারে।

যদি বেশি সময় লাগে, বুঝবেন আপনার সাইট হিউম্যান রিভিউয়ে গেছে।

অ্যাডসেন্স আপ্রুভাল পাওয়ার পর কী ঘটে?

অনেকেই গুগল অ্যাডসেন্স আপ্রুভ হওয়ার পর অবাক হয়ে যান।

কারণ শুরুতে:

  • Ads random জায়গায় আসে
  • Mobile ও desktop আলাদা দেখায়
  • Low-quality ads দেখা যায়

এটি স্বাভাবিক। কারণ সিস্টেম তখন গুগল অ্যাড বট আপনার সাইটে শিক্ষণ পর্যায় থাকে।

গুগল অ্যাডসেন্স আপ্রুভাল নিয়ে বড় ভুল ধারণা

অনেকেই মনে করেন:

  • ৫০+ পোস্ট না হলে আপ্রুভ হয় না
  • ট্র্যাফিক না থাকলে রিজেক্ট হবে
  • সাইট পুরনো না হলে আপ্রুভ পাওয়া যাবে না

বাস্তবে এগুলো কোনো বাধ্যতামূলক বিষয় না।

গুগল মূলত দেখে:

  • Content Quality
  • Site Structure
  • Policy Compliance
  • User Experience

ads.txt কেন গুরুত্বপূর্ণ?

ads.txt ফাইল বাধ্যতামূলক না হলেও এটি বিশ্বস্ততা বাড়ায়। এটি গুগল কে জানায় আপনি বৈধ প্রকাশক। অনেক ক্ষেত্রে এটি পর্যালোচনা প্রক্রিয়াটি মসৃণভাবে করে।

আপনার সাইটে অ্যাডসেন্স আপ্রুভ হবে কি না—কিভাবে বুঝবেন?

নিজেকে এই প্রশ্নগুলো করুন:

  • এই সাইট কি সত্যিই মানুষের কাজে লাগবে?
  • কনটেন্ট কি আসল?
  • সুন্দর এবং স্বচ্ছ ডিজাইনের সাইট কি?
  • সব পেজ ঠিকভাবে কাজ করছে?

যদি সবকিছুর উত্তর “হ্যাঁ” হয়, তাহলে অ্যাডসেন্স আপ্রুভাল পাওয়া শুধু সময়ের ব্যাপার।

আরও পড়ুনঃ গুগল অ্যাডসেন্সের জন্য কিভাবে হাই সিপিসি কী-ওয়ার্ডস নির্বাচন করব?

শেষ কথা

গুগল অ্যাডসেন্স রিভিউ প্রক্রিয়া একটি বহুস্তরীয় ব্যবস্থা, যেখানে অটোমশন এবং মানবিক বিশ্লেষণ দুটোই গুরুত্বপূর্ণ। আপনি যদি সত্যিকারের একটি ব্যবহারকারীর উপকার করে এমন কন্টেন্টের সাইট,পরিচ্ছন্ন এবং গুগল অ্যাডসেন্সের নীতি-সম্মত ওয়েবসাইট তৈরি করেন, তাহলে গুগল অ্যাডসেন্স আপ্রুভাল পাওয়া কঠিন কিছু না।

সবশেষে মনে রাখবেন গুগল অ্যাডসেন্স পাওয়াই আপনার সাইটের লক্ষ্য না, এটি একটি অতিরিক্ত পুরুস্কার মাত্র।